www.chorui.com সেজন্য অন্দরমহলে গিয়ে মহারাজকে পাকড়াও করল। অন্দর মহলে গোপালকে দেখে মন ক্ষুন্ন হলেও একদিকে প্রিয় বয়স্য অন্যদিকে বিপদে আপদের বুদ্ধিদাতা গোপালকে দেখে মনে একটু ভরসা পেলেন, এই মনে করে যে, এই বিপদের সময় আর কিছু না হোক গোপাল হয়ত একটু বুদ্ধি বাতলে দিতে সক্ষম হবে। গোপালের কাছে অকপদে সমস্ত খুলে বললেন নবাবের খেয়ালের কথা। মহারাজের মুখে সমস্ত শুনে গোপাল বলল এই সামান্য কথার জন্য এত ভাবনা চিন্তা না করে আমার উপর ছেড়ে দিন। আমাকে পাঠাচ্ছেন বলে চিঠি পাঠিয়ে দিয়ে আপনি নিশ্চিন্তে খান দান ঘুমোন। যা করবার আমি করব। মহারাজ গোপালের উপর বিশ্বাস করে নবাবের কাছ চিঠিও গোপাল কে পাঠিয়ে দিলেন। গোপাল গরদের কাপড় পরে, উড়নী গাড়ে দিয়ে, গলায় বড় বড় তুলসীর মালা ঝুলিয়ে কপালে তিলকের ফোঁটা কেটে মাথায় মস্ত টিকিতে একটা বড় ফুল বেঁধে নবাব দরবারে দিয়ে উপস্থিত হলো। মহাপন্ডিত গোপালকে নবাব দেখে খুব খুশি হলেন। কুর্নিশ করে গোপাল বললে, নবাব বাহাদুর আপনি যদি পাচঁ হাজার টাকা খরচ করেন তবে একমাসের মধ্যে আপনার মনের মত মহাভারত তৈরী করতে পারবে। এর কম সময়ে হবে না এবং এর জন্য কোন ভাবনা চিন্তা করবেন না। নবাব গোপালের কথা শুনে বললেন, পন্ডিত মশায় আপনাকে পাঁচ হাজার কেন আমি দশ হাজার টাকা দেব, আপনি যত তাড়াতাড়ি পারেন মহাভারত লিখে শেষ করুন। iii. www.fb.com/tanbir.ebooks
Page:Gopal Bharer 170 ti hasir golpo.pdf/5
Appearance