www.chorui.com ব্রাহ্মণের মাথার কলসীটা ভেঙে দিল। কলসী চুরমার হয়ে সঙ্গে সঙ্গে লোকটির সারা শরীর বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল। তখন ভোর হয়েছে। গোপাল বেরিয়ে বলল, কি বাবা চুরি করা হল। মহারাজ পরে গোপালের মুখে এসব কথা শুনে বেশ আনন্দিত হলেন। নবাবের অষ্টাদশ- মহাভারত কথা একবার মুর্শিদাবাদের নবাবের খেয়াল হল, হিন্দুদের মত আমাকে নিয়ে মহাভারত রচিত হোক। যেমনি ভারা তেমনি মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে নির্দেশ পাঠালেন, আপনাদের অর্থাৎ হিন্দুদের অনুকরণে, তাকে নিয়ে একটি নতুন মহাভারত পন্ডিতদের দিয়ে লিখে দিতে হবে একমাসের মধ্যে। সেইরূপ পন্ডিত অতি শীঘ্র নবাব দরবা পাঠান। যিনি রচনা করবেন তাঁকে প্রচুর আসরাফি পুরষ্কার দেওয়া হবে। নবাবের চিঠি পেয়ে মহারাজ এমন চিন্তায় পড়লেন যে খাওয়া দাওয়া ছেড়ে দিলেন। কারণ এমন কে পন্ডিত আছে যে, সে হিন্দুদের মত করে মহাভারত লিখে দিতে সক্ষম হবে। গোপাল বাহিরে গেছিল কয়েকদিন, সেদিনই রাজসভায় এসেছে- এসে মহারাজকে রাজসভায় উপস্থিত হতে না দেখে খবর নিয়ে জানতে পারল যে, মহারাজ নাকি এক বিষয় নিয়ে খুব চিন্তিত আছেন, সেজন্য রাজসভায় আসেন নি। কিন্তু বিষয়টা কি সে সম্বন্ধে কেউই কিছু বলতে পারল না। গোপালের সব জায়গায় এমন কি অন্দরবহলেও অবারিত দ্বার, i www.fb.com/tanbir.ebooks
Page:Gopal Bharer 170 ti hasir golpo.pdf/4
Appearance